ঢাকা ওমেন্স প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে জয় পেয়েছে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমি ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতি। শেখ রাসেল ৬০ রানে জয় পেয়েছে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির বিপক্ষে। অন্য ম্যাচে খেলাঘর ৬ উইকেটে হারিয়েছে বিকেএসপিকে। শেখ রাসেল ২৪৩ রানে অল আউট হয়। শায়লা শারমিন করেন সর্বোচ্চ ৪৬ রান। জবাবে কেরানীগঞ্জ ক্রিকেট একাডেমির একা মল্লিক অপরাজিত ১১৭ রান করলেও তার দল ৯ উইকেটে ১৮৩ রানে থামে। বিকেএসপির করা ৭ উইকেটে ২২০ রান তাড়া করে চার ওভার বাকি থাকতে জেতে খেলাঘর।
×
