ফোর্ড ফাউন্ডেশনের সদর দপ্তরে ‘ইউনূস রুম’

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ০২:৫৭ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পুনর্নির্মিত ফোর্ড ফাউন্ডেশনের সদর দপ্তরে ড. মুহাম্মদ ইউনূসকে সম্মান জানিয়ে একটি কক্ষের নামকরণ হয়েছে ‘ইউনূস রুম’। ছবি প্রকাশের মাধ্যমে খবরটি জানানো হয় এ নোবেল বিজয়ীর ফেসবুকে পেজে।

ফোর্ড ফাউন্ডেশন একটি বেসরকারি আমেরিকান সংস্থা। ফোর্ড মোটর কোম্পানির প্রতিষ্ঠাতা হেনরি ফোর্ড তার অর্জিত সমস্ত সম্পত্তি দিয়ে ফাউন্ডেশনটি গঠন করেন, যা তার উত্তরাধিকারীরা দেখাশোনা করছেন। যেখান থেকে মানবকল্যাণে নানা উদ্যোগ নেওয়া হয়।

আশি দশকের শুরুর দিকে ফোর্ড ফাউন্ডেশন গ্রামীণ ব্যাংক ও প্রফেসর ইউনূসের অবদানকে স্বীকৃতি দেয়।

‘ইউনূস রুম’-এর মতো ফোর্ড ফাউন্ডেশনের সদর দপ্তরে রয়েছে ম্যান্ডেলা রুম ও কফি আনান রুম। এই কক্ষগুলো কনফারেন্সের জন্য ব্যবহার করা হয়।

ড. মুহাম্মদ ইউনূস ক্ষুদ্রঋণ ধারণার প্রবর্তক হিসেবে সারা বিশ্বে খ্যাতিমান। ২০০৬ সালে ইউনূস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে। তিনি প্রথম বাংলাদেশি হিসেবে এই পুরস্কার অর্জন করেন। এ ছাড়া বিশ্ব খাদ্য পুরস্কারসহ অনেক জাতীয়-আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন এই অর্থনীতিবিদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত