ক্যালিফোর্নিয়ার রাস্তায় নাচলেন মোনালি ঠাকুর (ভিডিও)

আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১০:৪৯ পিএম

এই মুহূ্র্তে আমেরিকাতে রয়েছেন মোনালি ঠাকুর। সেখান থেকেই নানান ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে দেখা যাচ্ছে গায়িকাকে। 

এমনই একটি ভিডিওতে দেখা গেছে ক্যালিফোর্নিয়ার রাস্তায় নাচছেন গায়িকা মোনালি ঠাকুর। রাস্তায় বাজতে থাকা গানের সঙ্গে মনের খুশিতে নেচে চলছেন তিনি।

মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত নানান মুহূর্ত শেয়ার করে থাকেন মোনালি। কখনও জার্মান প্রেমিক মাইক রিচারের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর ছবি কিংবা ভিডিয়ো, কখনও আবার ক্যালিফোর্নিয়ার রাস্তায় মনের আনন্দে নেচে বেড়ানোর ভিডিও।

ক্যালিফোর্নিয়ার এই ভিডিওটি পোস্ট করে মোনালি লিখেছেন, ‘যেকোনও জায়গায় এভাবে তখনই নাচা যায়, যখন মন আনন্দে থাকে।’  

গায়িকা থেকে নায়িকা হওয়া মোনালি সবসময়ই নিজেকে গানের চর্চায় রেখেছেন। লুটেরা ছবিতে ‘সাওয়ার লু’ গানের জন্য জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি।

পাশাপাশি অভিনয়ের ক্ষেত্রেও প্রতিভার ছাপ রেখেছেন তিনি। ছেলেবেলায় ‘আলোকিত এক বিন্দু’ ধারাবাহিকে ইন্দুবালার চরিত্রে দেখা গিয়েছিল মোনালিকে। এছাড়াও রাজা সেনের ছবি ‘কৃষ্ণকান্তের উইল’ ছবিতে ভ্রমর চরিত্রে দেখা যায় তাকে।

তবে এই মুহূর্তে জি-বাংলা’র রিয়েলিটি শো সা রে গা মা পা-র বিচারকের ভূমিকাতেও দেখা যাচ্ছে মোনালিকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত