দুই নাটক নিয়ে জবিতে পাঁচ দিনের উৎসব

আপডেট : ০১ মে ২০১৯, ১২:৪৭ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নাট্যকলা বিভাগ আয়োজন করছে পাঁচ দিনব্যাপী নাট্যোৎসব। এতে বিভাগের শিক্ষার্থীরা দুটি নাটকের ৬টি প্রদর্শনী মঞ্চস্থ করবে।

নাট্যকলা বিভাগের সভাপতি কামাল উদ্দিন কবির জানান, ‘আগামী ২ থেকে ৬ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে মঞ্চস্থ হবে টমাস কিড রচিত ‘দ্যা স্প্যানিশ ট্র্যাজেডি’ ও বের্টোল্ট ব্রেখট রচিত ‘জননী সাহসিকা’। ইউরোপিয়ান নাটক দুটি মঞ্চায়নের প্রস্তুতি আমরা সম্পন্ন করেছি।’

‘জননী সাহসিকা’ নাটকের প্রথম প্রদর্শনী ৪ মে, দ্বিতীয় প্রদর্শনী  ৫ মে, তৃতীয় ও চতুর্থ প্রদর্শনী ৬ মে অনুষ্ঠিত হবে।

এতে অভিনয় করেছেন নাট্যকলা বিভাগের দ্বিতীয় আবর্তনের শিক্ষার্থীরা। নাটকটি নির্দেশনা দিচ্ছেন সঞ্জিব কুমার দে। এটি লিখেছেন বার্টোল্ট ব্রেখট।

অন্যদিকে কৃপাকনা তালুকদারের নির্দেশনায় মঞ্চস্থ হবে 'দ্যা স্পেনিশ ট্র্যাজেডি' নাটকটি। এতে অভিনয় করছেন নাট্যকলা বিভাগের চতুর্থ আবর্তনের শিক্ষার্থীরা। এই নাটকের প্রথম ও দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২ ও ৩ মে।

প্রযোজনা দুটিকে সামনে রেখে প্রতিদিনই নাট্যকলা বিভাগে উৎসবমুখর পরিবেশে চলছে মহড়া। নাট্যকলা বিভাগের পরীক্ষা প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হতে যাচ্ছে এই দুটি নাটক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত