বিএনপির ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র: হানিফ

আপডেট : ০১ মে ২০১৯, ০৪:২১ পিএম

বিএনপি একটি জগাখিচুড়ি দলে পরিণত হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘এই দলের ভাঙন এখন সময়ের ব্যাপার মাত্র।’

বুধবার মহান মে দিবসে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক লীগের র‍্যালিতে তিনি এ মন্তব্য করেন।

সংসদ সদস্য হিসেবে বিএনপির যেসব সদস্য শপথ নিয়েছেন তাদের অভিনন্দন জানিয়ে হানিফ বলেন, ‘মির্জা ফখরুল শপথ না নেওয়ায় বিএনপির কোনও কল্যাণ হবে না। এটা কৌশল নয়, অপকৌশল মাত্র।’

মহান মে দিবস প্রসঙ্গে কথা বলতে গিয়ে হানিফ বলেন, ‘বর্তমান সরকার দেশের অন্যান্য খাতে যে বিপুল উন্নয়ন করেছে সেই ধারাবাহিকতায় শ্রমিকদের কল্যাণ করেছে। দুই দফা শ্রমিকদের বেতন বাড়িয়েছে। তাদের চাকরির নিশ্চয়তার জন্য নিয়োগপত্র দেওয়া বাধ্যতামূলক করেছে। শ্রমিকদের জীবনমান উন্নত করার উদ্যোগ গ্রহণ করেছে।’

শ্রমিকদের অধিকার আদায়ে আওয়ামী লীগ সরকার সবসময় তাদের পাশে থাকবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত