ঘূর্ণিঝড় ‘ফণি’র হুমকিতে ৪ মের এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়েছে। এই পরীক্ষাটি হবে ১৪ মে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, ৪ মে সকালের পরীক্ষা ১৪ মে সকালে হবে। বিকেলের পরীক্ষা ওই দিন বিকেলেই অনুষ্ঠিত হবে।
শুক্রবার সকাল নাগাদ খুলনা ও আশপাশের উপকূলীয় এলাকায় ‘ফণি’র প্রভাব শুরু হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এরই মধ্যে উপকূলে ৭ নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়ার পাশাপাশি ‘ফণি’র প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেতে উপকূলীয় অঞ্চলগুলোতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।
