প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, ঢাকার চেয়ে চট্টগ্রামের উন্নয়ন বেশি হচ্ছে। একসময় বলা হতো চট্টগ্রাম থেকে যে পরিমাণ রাজস্ব দেশের অর্থনীতিতে যোগ হয়, সেই পরিমাণ উন্নয়ন চট্টগ্রামে হয় না। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সেই ধারণা পাল্টে দিয়েছেন। গত বুধবার নগরের জামালখানে সিনিয়রস ক্লাবে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন, সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, নাজিমুদ্দীন শ্যামল, চৌধুরী ফরিদ, শুকলাল দাশ, সিনিয়রস ক্লাবের সভাপতি ডা. সেলিম আকতার চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
×
