মুক্তির সপ্তাহ যেতে না যেতেই একের পর এক বক্স অফিস রেকর্ড ভাঙছে অ্যাভেঞ্জার্স এন্ডগেম।
ভারতে দ্রুততম ছবি হিসাবে ১০০ কোটির ক্লাবে ঢুকে গেছে এই হলিউড সিনেমা। এক সপ্তাহ না-যেতেই ৩০০ কোটির দোরগোড়ায় এখন এটি।
টাইমস অব ইন্ডিয়া জানায়, সোমবার ৩১.৫ কোটি রুপির ব্যবসা করে মোট ১৮৯.৭ কোটি লাভের মুখ দেখে এই সুপারহিরো সিনেমা। পরের দিনের কালেকশন হচ্ছে ২৬.১০ কোটি রুপি। বুধবার আয় হয় ২৮.৫০ কোটি রুপি। বৃহস্পতিবার ছবিটি ২৯ কোটি রুপির ব্যবসা করেছে। ফলে ৩০০ কোটির খুব কাছেই দাঁড়িয়ে আছে অ্যাভেঞ্জার্স এন্ডগেম।
ট্রেড অ্যানালিস্টদের ধারণা, শুধু ভারতেই ৪০০ কোটিরও বেশি রুপির ব্যবসা করবে এই সিনেমা। আর বিশ্বব্যাপী ভাঙবে বহু রেকর্ড।
