সিনেমায় অভিনয় করছেন আমির খানের বোন

আপডেট : ০৩ মে ২০১৯, ০৫:০৯ পিএম

সম্প্রতি ‘ষান্ধ কি আঁখ’ ছবির নিজেদের অংশের দৃশ্যায়ন শেষ করেছেন ভূমি পেডনেকার ও তাপসী পান্নু। তাদের ভাবি-ননদের চরিত্রে দেখা যাবে। একই সিনেমার মাধ্যমে অভিনয়ে পা রাখছেন আমির খানের বোন নিখাত খান।

অনুরাগ কাশ্যপ প্রযোজিত ‘ষান্ধ কি আঁখ’-এর কাহিনি সবচেয়ে বেশি বয়সে পদক জয়ী দুই শার্প শুটার চন্দ্র তোমার ও প্রকাশি তোমারকে নিয়ে।

বলিউড হাঙ্গামা জানায়, এই ছবিতে মহারানি চরিত্রে অভিনয় করবেন নিখাত। বেশ সময় ধরেই তাকে দেখানো হবে। সেই হিসেবে ছবির গুরুত্বপূর্ণ অংশ তিনি।

আমির খানের পরিবারের অনেক সদস্যই সিনেমার সঙ্গে যুক্ত। তার বাবা তাহের হুসেন ছিলেন নামী প্রযোজক ও পরিচালক। নিখাত ১৯৯০ সালে প্রযোজনা করেন আমির-জুহি চাওলা অভিনীত ‘তুম মেরি হো’।

‘ষান্ধ কি আঁখ’-এ ৮৬ বছর বয়সী চন্দ্রের চরিত্রে আছেন ভূমি, আর তাপসী করেছেন ৮১ বছরের প্রকাশির চরিত্র। চন্দ্রকে স্থানীয়রা ডাকেন শুটার দিদি নামে, অন্যদিকে প্রকাশিকে ডাকা হয় রিভলবার।

এ ছবিতে অভিনয়ের জন্য প্রস্থেটিক মেকআপের সাহায্য নিয়েছেন ভূমি ও তাপসী। উত্তর প্রদেশের গরম আবহাওয়ার কারণে কিছুদিন আগে পুড়ে যায় ভূমির ত্বক। তারপরও তিনি অভিনয় চালিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত