নুসরাত হত্যা মামলার অভিযোগপত্র চলতি মাসে

আপডেট : ০৪ মে ২০১৯, ০৭:৪২ পিএম

নুসরাত হত্যা মামলার তদন্তকাজ মোটামুটি শেষ হয়েছে উল্লেখ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রধান ডিআইজি বনজ কুমার মজুমদার জানিয়েছেন, চলতি মাসের যে কোন দিন অভিযোগপত্র জমা দেওয়া হবে।

শনিবার দুপুরে রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

পিবিআই প্রধান বলেন, ‘কিছু কাগজপত্র তৈরি করে চলতি মাসের যে কোন দিন নুসরাত হত্যা মামলায় অভিযুক্ত ১৬ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) জমা দেয়া হবে। আদালতের কাছে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের জন্য সুপারিশ করা হবে।’

তিনি আরও বলেন, ‘নুসরাত হত্যার ঘটনায় সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে করা আইসিটি মামলার তদন্তকাজ শেষ হতে আরও কিছুটা সময় লাগবে। ইতিমধ্যে ওসি ও এসআই এর মোবাইল দুটি জব্দ করেছে তদন্ত দল’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত