ক্যাটরিনাকে বিয়ে করতে সালমানকে অনুরোধ

আপডেট : ০৪ মে ২০১৯, ১০:৫৮ পিএম

আসছে ঈদে মুক্তি পাবে বলিউড সুপারস্টার সালমান খানের বহুল প্রতীক্ষিত ‘ভারত’। এতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। সিনেমাটির প্রচারণা চলছে অনেক দিন থেকেই। এরই মধ্যে সিনেমাটির টিজার প্রকাশিত হয়েছে। টিজারের পরে এবার এলো নতুন গান ‘চাশনি’। এই গানে সালমান খান ও ক্যাটরিনা কাইফের রসায়নে মুগ্ধ দর্শক। অনেকেই বলছেন চলতি বছরের অন্যতম সেরা রোমান্টিক গান হবে ‘চাশনি’।  সালমান-ক্যাটরিনার ভালোবাসার গল্প সবার জানা। এক ভক্ত গানটিতে সালমান-ক্যাটরিনার রসায়ন দেখে উচ্ছ্বসিত হয়ে গানটি টুইট করে লিখেছেন, ‘ভালোবাসি সালমান, দুজনকে দেখতে দারুণ লাগছে। প্লিজ, ক্যাটরিনাকে বিয়ে করো।’ রিটুইট করা ওই ব্যক্তির নাম সুষমা সাহু।

চার্টবাস্টার ‘স্লো মোশন’-এর পর সুরকার বিশাল-শেখর সংগীতপ্রেমীদের উপহার দিলেন ‘চাশনি’। গানটি লিখেছেন ইরশাদ কামিল। গানটি গেয়েছেন অভিজিৎ শ্রীবাস্তব। ব্লকবাস্টার সিনেমা ‘সুলতান’ ও ‘টাইগার জিন্দা হ্যায়’-এর পর ফের আলি আব্বাস জাফরের সঙ্গে কাজ করলেন সালমান। এ ছবিতে সালমান-ক্যাটরিনা ছাড়াও গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন টাবু, দিশা পাটানি, নোরা ফাতেহি, সুনীল গ্রোভার, জ্যাকি শ্রফ প্রমুখ। ৫ জুন মুক্তি পাবে ছবিটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত