ইউল্যাবে ডব্লিউএএফডব্লিউর সমাপনী অনুষ্ঠান

আপডেট : ০৪ মে ২০১৯, ১১:০৭ পিএম

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সহযোগিতায় ওয়ার্ল্ড একাডেমি ফর দ্য ফিউচার অব উইমেনের (ডব্লিউএএফডব্লিউ) সমাপনী অনুষ্ঠান গতকাল ইউল্যাব অডিটোরিয়াম ধানমন্ডিতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ডব্লিউএএফডব্লিউর ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নেতৃত্বমূলক প্রশিক্ষণের ওপর অর্জিত সনদ দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। ডা. দীপু মনি বলেন, পৃথিবী, উন্নয়ন বা অর্থবহ জীবন সব জায়গায় নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরও বক্তব্য রাখেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য তাহেরা হক, কাজী নাবিল আহমেদ, সাবেক কূটনীতিজ্ঞ ও ডব্লিউএএফডব্লিউর শিক্ষক মাইকি ভেন ভিল, ইউল্যাবের উপ-উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা। অনুষ্ঠানে দিপু মনি ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হ্যারি ভেরউয়েজের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেস্ট তুলে দেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত