রাজস্থানের বিদায়

আপডেট : ০৪ মে ২০১৯, ১১:১৬ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গতকাল গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দিল্লি ক্যাপিটালস ৫ উইকেটে হারিয়েছে রাজস্থান রয়্যালসকে। এই হারের ফলে আইপিএল থেকে বিদায় নিতে হলো রাজস্থানকে। আগে ব্যাট করে ৯ উইকেটে ১১৫ রান তোলে রাজস্থান। জবাবে রিষভ পান্তের অপরাজিত ৫৩ রানে ভর করে ২৩ বল হাতে রেখে জয় পায় দিল্লি। আগেই প্লে-অফ নিশ্চিত করেছে দিল্লি।

ছোট টার্গেটে ব্যাট করতে নেমে তিন ওভারে ২৮ রান তোলে দিল্লি। নিজের প্রথম ও ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে পর পর দুই বলে শেখর ধাওয়ান (১৬) ও পৃথ্বী শকে (৮) ফেরান ইস সোধি। হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি করলেও পারেননি তিনি। অধিনায়ক সুরেশ আইয়ারকে সঙ্গে নিয়ে প্রাথমিক ধাক্কা সামাল দেন পান্ত। শেষ পর্যন্ত ৩৮ বলে ৫৩ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন পান্ত। তার ইনিংসে ছিল ২ চার ও ৫ ছক্কা।

তার আগে ব্যাট করতে নেমে ইনিংসের শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজস্থান। ছয় নম্বরে নামা ১৭ বছরের রিয়ান পরাগ ৪৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন। ৪টি চার ও ২ ছক্কা হাঁকান তিনি। এছাড়া আর কেউ বলার মতো স্কোর করতে পারেননি। নির্ধারিত ওভারে রাজস্থানের ইনিংস থামে ১১৫ রানে। দিল্লির অমিত মিশ্রা ১৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত