বলিউডের কোন জুটির সঙ্গে আপনার মিল আছে?

আপডেট : ০৫ মে ২০১৯, ০৪:৪০ পিএম

বলিউড তারকারা আপনার বিনোদনের খোরাক, আলোচনারও। তাদের বিয়ে, প্রেম- এসবও আপনার আগ্রহ জাগায়। কিন্তু নিজের ব্যক্তিগত প্রেমে বা জীবনের সঙ্গে তুলনা করেছেন? 

টুইঙ্কল খান্না-অক্ষয় কুমার
বলিউডের এই দম্পতির পরস্পরের মধ্যে মিল খুব সামান্য। অক্ষয় নিরামিষ খান, টুইঙ্কল পুরোদস্তুর আমিষাশী। আবার টুইঙ্কল ভালোবাসেন ঘরের কোণে বসে বই পড়তে, অক্ষয়ের পছন্দ খোলা হাওয়ায় বেরিয়ে পড়া। দুজনের ব্যক্তিত্বে এতটা ফারাক থাকার পরও দম্পতি হিসেবে কিন্তু তারা পরস্পরের পরিপূরক। শুধু তাই নয়, তারা পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু এবং সমালোচক।

দীপিকা পাডুকোন-রণবীর সিং
কাজ আর পরিবারের প্রতি দুজনেরই অসম্ভব টান এবং সেটাই তাদের কেমিস্ট্রির অন্যতম সেরা উপাদান। নিজেদের প্রেম বা সম্পর্ক নিয়ে দীপিকা বা রণবীর কেউ সংবাদমাধ্যমের সামনে খুব একটা মুখ খোলেন না, কিন্তু সোশাল মিডিয়ায় পোস্ট করা ছবি দেখেই তাদের সম্পর্কের উষ্ণতা টের পাওয়া যায় এবং তারা সেটা লুকোনোরও চেষ্টা করেন না। 

প্রিয়াঙ্কা চোপড়া-নিক জোনাস
পরিচয়ের মাত্র দেড়বছরের মধ্যে পরিণয়সূত্রে আবদ্ধ হয়েছেন প্রিয়াঙ্কা আর নিক। দুজনই বেড়াতে ভালোবাসেন, দুজনকেই অসম্ভব গুরুত্ব দেন পরিবারকে। পরস্পরের ব্যক্তিত্বের নতুন নতুন দিক উন্মোচন করতেও পছন্দ করেন তারা। 

নেহা ধুপিয়া-অঙ্গদ বেদি
নিজেদের সম্পর্কটা বিয়ের আগে পর্যন্ত খুব বেশি প্রকাশ্যে আনেননি নেহা বা অঙ্গদ কেউ। নিজেদের সম্পর্কে তৃতীয় ব্যক্তির নাক গলানোও বরদাস্ত করেন না তারা। 

অনুষ্কা শর্মা-বিরাট কোহলি
একজন সফল ক্রিকেটার, অন্যজন বলিউডের প্রতিষ্ঠিত নায়িকা। পরস্পরের মিলগুলোকে যতটা ভালোবাসেন তারা, ততটা পছন্দ করেন অমিলগুলোকেও। পরস্পরকে স্পেস দেওয়ার ব্যাপারেও অকুণ্ঠ অনুষ্কা আর বিরাট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত