অসুস্থ অমিতাভ, যেতে পারেননি শুটিং ফ্লোরে

আপডেট : ০৫ মে ২০১৯, ০৮:২৯ পিএম

জুহুর জলসা বাড়ি থেকে প্রতি রবিবার ভক্তদের দেখা দেন  অমিতাভ বচ্চন। কিন্তু রবিবার ৭৬ বছরের এই অভিনেতা তা করতে পারলেন না।

রবিবার অমিতাভ বচ্চন নিজেই তার ভক্তদের জানান, অসুস্থ হয়ে পড়েছেন তিনি। যে কারণে শুটিং ফ্লোরে যেতে পারেন নি।

তবে তিনি জানিয়েছেন, চিন্তার বিষয় নেই, সামান্য ব্যাথা বেড়েছে বিগ বির।

বলিউড শাহেনশাহ তার ব্লগে জানিয়েছেন, সানডে দর্শন করতে পারলাম না আজ। ব্যাথা বাড়ার কারণে বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছি। আপনাদের জানিয়ে দিলাম, চিন্তার বিষয় নয় কিন্তু বাইরে আসতে পারলাম না।

সর্বশেষ ‘বদলা’ ছবিতে অভিনয় করতে দেখা গেছে বিগ-বিকে। বর্তমানে তিনি অয়ন মুখোপধ্যায়ের ‘ব্রক্ষাস্ত্র’ ও ‘তেরা ইয়ার হুঁ মে’ ছবিতে অভিনয় করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত