ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে থেকে লিগ শেষ করার স্বপ্ন শেষ হয়ে গেল ম্যানচেস্টার ইউনাইটেডের। ফলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে না উলে গুনার সুলশারের দলকে।
রোববার হাডার্সফিল্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
টানা দুই হারের পর ঠিক আগের ম্যাচেই চেলসির বিপক্ষে ড্র করেছিল ইউনাইটেড। আর এদিন হাডার্সফিল্ডের বিপক্ষে ড্রয়ে চরম মূল্য দিতে হলো। আগামী মৌসুমে ইংলিশ জায়ান্টদের খেলতে হবে ইউরোপা লিগে। সেখানেও আছে যদি-কিন্তু। ম্যানচেস্টার সিটি এফএ কাপ জিতে গেছে পয়েন্ট টেবিলের ছয়ে থেকে ইউরোপা লিগে খেলতে পারবে তারা।
এদিন ৮ মিনিটেই এগিয়ে গিয়েছিল ম্যানইউ। স্কট ম্যাকটমিনের গোলে শীর্ষ চারের দৌড়ে টিকে থাকার আশা বাঁচিয়েই রেখেছিল ইউনাইটেড। কিন্তু ৬০ মিনিটে আইস্যাক এমবানেজের গোলে সমতায় ফেরে রেলিগেটেড হয়ে যাওয়া হাডার্সফিল্ড। তাতেই সব আশা ধুয়ে মুছে যায় ইউনাইটেডের।
