পাসে ছাত্রদের তুলনায় এগিয়ে ছাত্রীরা

আপডেট : ০৬ মে ২০১৯, ১১:৫৬ এএম

এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ছাত্রের তুলনায় ১.৫৩ শতাংশ ছাত্রী বেশি পাস করেছে। গড় পাসের হার ৮২.২০ ভাগ যা গত বছরের চেয়ে ৪.৪৩ ভাগ বেশি। পরীক্ষায় ছাত্রের তুলনায় ৫২,৬৯২ জন ছাত্রী বেশি অংশগ্রহণ করেছে এবং ৫৬৬৩৩ জন ছাত্রী বেশি পাস করেছে।

আটটি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলে গড় পাসের হার ৮২.২০ ভাগ যা গত বছরের চেয়ে ৪.৪৩ ভাগ বেশি।

সোমবার বেলা সোয়া ১১টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর পক্ষে ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি জানান, এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৮২.২০ ভাগ। গতবার ছিল ৭৭.৭৭ ভাগ। সে হিসাবে এ বছর পাসের হার বেড়েছে ৪.৪৩ ভাগ।

শিক্ষামন্ত্রী বলেন, এ বছর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন। গত বছর ছিল ১ লাখ ১০ হাজার ৬২৯ জন। গত বছরের তুলনায় জিপিএ-৫ কমেছে।

আট শিক্ষা বোর্ডে পাসের হার ৮২.৮০ ভাগ। মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৮৩.০৩ ভাগ। আর কারিগরি শিক্ষাবোর্ডে ৭২.২৪ ভাগ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত