মা-বান্ধবীকে মা দিবসের শুভেচ্ছা রোনালদোর

আপডেট : ০৬ মে ২০১৯, ০১:০৩ পিএম

৫ মে পর্তুগালে ছিল মা দিবস। দিবসটি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে মা দোলোরেস আভেইরো ও বান্ধবী জর্জিনা রদ্রিগেসের উদ্দেশে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন পোস্ট করেছেন ইউভেন্তুস তারকা ক্রিস্তিয়ানো রোনালদো।

জর্জিনা বান্ধবী হলেও রোনালদোর কন্যা সন্তান আলানার মা। মা দিবস উপলক্ষে ইনস্টাগ্রামে রোনালদো বান্ধবী জর্জিনা ও নিজের মায়ের ছবি পোস্ট করে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার লিখেছেন- “আজকে ও সবসময় মা দিবসের শুভেচ্ছা।” বান্ধবী জর্জিনার ছবির নিচে ও মা আভেইরো ছবির উপরে ১০টি করে হার্ট ইমুজি দিয়ে দিয়েছেন রোনালদো।

মা দিবস উপলক্ষে জর্জিনাও তার মায়ের উদ্দেশে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত