জমকালো সন্ধ্যায় ‘কুমারী মা’ অ্যামির বাগদান পার্টি

আপডেট : ০৬ মে ২০১৯, ০৩:১৪ পিএম

গর্ভবতী হয়েছেন বিয়ের আগে। বাগদান হয়েছে কিছুদিন আগে। এবার বর্ণিল এক আয়োজনে লন্ডনে পার্টিটাও সেরে ফেললেন বলিউড অভিনেত্রী অ্যামি জ্যাকসন। ‘বলিউডলাইফ’ জানিয়েছে, রোববার সন্ধ্যায় সঙ্গী জর্জ পানাইয়োতুকে নিয়ে পার্টির আয়োজন করেন অ্যামি।

অ্যামির মা হওয়ার খবর পাওয়া যায় বিশ্ব মা দিবসে। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করে এই খবর দেন তিনি।

আসছে অক্টোবরে তাদের সন্তান পৃথিবীতে আসার কথা। আর বিয়েটা হবে ২০২০ সালের শুরুতে গ্রিসে।

অ্যামির হবু বর পানাইয়োতু একজন ব্রিটিশ ধনকুবের। হোটেলের ব্যবসায় সফল এক নাম তিনি। হিলটন, পার্ক প্লাজা আর ডাবল ট্রি হোটেলের মালিক এই ব্যবসায়ী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত