বলিউড তারকা সানি লিওন মানেই যেন স্বল্প বসনা হয়ে হাজির হবেন পর্দায়। এমন ধারণা যারা পোষণ করতেন তাদের বহু আগেই সানি লিওন বুঝিয়ে দিয়েছেন নিজের মতিগতি। ফলে ইদানীং স্বল্প বসনা হয়ে কমই হাজির হন পর্দায়।
এদিকে সোমবার সানি লিওন তার ইনস্টাগ্রামে দিলেন নতুন তথ্য। ক্যামেরার সামনে তো তো দূরের কথা ইদানীং ব্যক্তি জীবনেও স্বল্প বসনা হয়ে সচরাচর হাজির হন না তিনি। নিজের একটি বিকিনি পরা ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করে সানি লিওন লিখেন, ‘দীর্ঘদিন পর বিকিনি পরে হাজির হলাম।’
সানি লিওন তার জয়পুরের ব্যক্তিগত রিসোর্টে সাঁতারের আগ মুহূর্তে সেলফি তুলেন। মুখ ঢাকা সেই ছবির ক্যাপশনেই দীর্ঘদিন পর বিকিনি পরে হাজির হওয়ার কথা জানান।
উল্লেখ্য, ২০১২ সালে জিসম-২ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে অভিষেক ঘটে পর্ণ তারকা সানি লিওনের। এরপর হেটস্টোরি-২, রাগিণী এমএমএস, এক পেহেলী লীলা, মাস্তিজাদে-সহ বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেন।
