‘আমিতো ভালা না’খ্যাত গায়ক কামরুজ্জামান রাব্বি খুব অল্প সময়েই শ্রোতামহলে দারুণ পরিচিতি পেয়েছেন। সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে কামরুজ্জামান রাব্বির নতুন মিউজিক ভিডিও ‘গুরু’।
শেখ সাইফুল্লাহ রুমীর কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন এ এইচ জীবন। ‘আমি যার প্রেমেতে ডুব মারিয়া করি যার সন্ধান…গুরু গো..’ এমন চমৎকার কথার গানটি প্রসঙ্গে শিল্পী কামরুজ্জামান রাব্বি বলেন, ‘এই ব্যানারে এটি আমার দ্বিতীয় গান। এবারের গানটি নিয়েও আমি আশাবাদী রুমী ভাই’র লিরিক বরাবরই অসাধারণ। এই গানটিও ব্যতিক্রম নয়।’
উল্লেখ্য, লায়নিক মাল্টিমিডিয়ার ব্যানারে এর আগে কামরুজ্জামান রাব্বির কণ্ঠে ‘সাধু কানা’ শীর্ষক একটি গান রিলিজ হয়েছে।
