কর্ণফুলীতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

আপডেট : ০৬ মে ২০১৯, ১০:৪৯ পিএম

রাঙ্গামাটির কাপ্তাইয়ের কর্ণফুলী নদী থেকে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত রবিবার রাত ৯টার দিকে আরাফাত হোসেন মিশু নামে ওই পর্যটকের মরদেহ উদ্ধার করে নৌবাহিনীর ডুবুরি দল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশ্রাফ আহমেদ রাসেল বলেন, রবিবার বিকেলে গোসল করতে নেমে মো. আরাফাত হোসেন মিশু নামে এক পর্যটক নিখোঁজ হন। পরে স্থানীয়রা বিষয়টি প্রশাসনকে জানালে নৌবাহিনীর ডুবুরি দল চার ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে রাত ৯টায় তার মরদেহ উদ্ধার করে।

ইউএনও জানান, কাপ্তাইয়ের প্রশান্তি পার্ক এলাকায় বিকেলে ভ্রমণে এসে মিশুসহ দুজন সন্ধ্যার আগমুহূর্তে কর্ণফুলী নদীতে গোসল নামেন। পর নদীতে তলিয়ে নিখোঁজ হন মিশু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত