খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ও পাকিস্তান অনূর্ধ্ব-১৬ দলের দ্বিতীয় তিন দিনের ম্যাচের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। বাংলাদেশ প্রথম ইনিংসে অল আউট হয় ২৯২ রানে। দিন শেষে
পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ২০ রান। রিহাদ খানের অপরাজিত ১৩৬ রান ও মফিজুল ইসলামের ৫৩ রানে ভর করে বড় সংগ্রহ গড়ে বাংলাদেশ। পাকিস্তানের আসির মুঘল নেন ৩৮ রানে ৪ উইকেট। পাকিস্তান ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে। বাংলাদেশের আশিকুর রহমান ও মুশফিক হাসান ১টি করে উইকেট নেন। ২৭২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিন শুরু করবে সফরকারীরা। প্রথম ম্যাচ ৫ উইকেটে জিতে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ।
