কেউ পাস করেনি ১০৭ প্রতিষ্ঠানে ২৫৮৩টিতে সবাই পাস

আপডেট : ০৭ মে ২০১৯, ০২:৫৬ এএম

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় ১০৭ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করেনি। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা বোর্ডে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ২ হাজার ৫৮৩টি। গতকাল সোমবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

ফল বিশ্লেষণ করে দেখা যায়, গত বছর কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১০৯টি। এবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা দুটি কমেছে। অন্যদিকে গত বছর ১ হাজার ৫৭৪ প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। এবার এমন প্রতিষ্ঠান বেড়েছে ১ হাজার ৯টি। কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে মন্ত্রণালয়ের অবস্থান কীÑ সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, ‘গত কয়েক বছর ধরেই এসব প্রতিষ্ঠানের ওপর বেশি নজর দেওয়া হচ্ছে। তাদেরকে কারণ দর্শাতে (শোকজ) বলা হয়েছে। এবারও যেসব প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তাদের শোকজ করা হবে। এরপর তাদের বিরুদ্ধে ব্যবস্থা।’

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় আট শিক্ষা বোর্ডে ১৭ লাখ ৪৯ হাজার ১৬৫ শিক্ষার্থী পাস করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত