প্রবাসী শিক্ষার্থীদের ৯১.৯৬ শতাংশ পাস

আপডেট : ০৭ মে ২০১৯, ০৩:০৭ এএম

এবার এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের বাইরে মোট ৪২৩ জন পরীক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ৩৮৯ জন। পাসের হার ৯১ দশমিক ৯৬ শতাংশ এবং জিপিএ ৫ পেয়েছে ৫৬ জন। প্রবাসী বাংলাদেশিদের সন্তানরা এই পরীক্ষায় অংশ নেয়। গতকাল সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, প্রবাসে ১০০ ভাগ পাস করেছে ৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে শূন্য ভাগ পাস নেই কোনো প্রতিষ্ঠানে এবং কোনো পরীক্ষার্থী বহিষ্কারও হয়নি। বিদেশে ৮টি কেন্দ্রে এবার পরীক্ষা হয়। কেন্দ্রগুলো হলো সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল, রিয়াদের বাংলাদেশ অ্যাম্বাসি স্কুল, ত্রিপোলির বাংলাদেশ কমিউনিটি স্কুল, কাতারের দোহায় বাংলাদেশ মাসহুর-উল-হক মেমোরিয়াল হাই স্কুল, দুবাইয়ের শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল, বাংলাদেশ ইসলামিয়া স্কুল, মানামার বাহরাইনে বাংলাদেশ স্কুল ও ওমানের বাংলাদেশ স্কুল শাহাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত