ধোনির মেয়েকে ‘অপহরণ’ করতে চান প্রীতি

আপডেট : ০৭ মে ২০১৯, ০৬:০০ পিএম

মহেন্দ্র সিং ধোনির একমাত্র মেয়ে জিভাকে অপহরণের হুমকি দিলেন বলিউড নায়িকা প্রীতি জিনতা। তাও প্রকাশ্যে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এমন ঘোষণা দিয়ে প্রীতি জিনতা ধোনিকে সাবধান হতে পরামর্শও দিয়েছেন।

ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ধোনির মেয়ে জিভা এখন রীতিমতো সুপারস্টার বলা চলে। চলমান আইপিএলে বাবা চেন্নাই সুপার কিংসের হয়ে মাতাচ্ছেন মাঠ। আর জিভা মাতিয়ে চলেছে গ্যালারি ও সামাজিক যোগাযোগ মাধ্যম।

ছোট্ট জিভাকে গ্যালারিতে প্রতি নিয়তই দেখা গেছে বাবাকে চিৎকার করে সমর্থন দিতে। যার অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিকে যোগাযোগ মাধ্যমে।

একদিন আগে তো ইনস্টাগ্রামে দেশবাসীর উদ্দেশ্যে দিয়েছেন বার্তা। বলেছেন, ‘‘মা-বাবার মতো সবাই ভোট দিন।’’

ধোনি কন্যা জিভায় মুগ্ধ লোকের তাই কমতি নেই। প্রীতি জিনতা সেই তালিকার একজন।

মঙ্গলবার টুইট করে এই বলিউড সুন্দরী লিখেছেন, ‘‘ক্যাপ্টেন কুলের অসংখ্য ভক্তের মধ্যে রয়েছি আমিও। কিন্তু সম্প্রতি আমি তার ছোট্ট মেয়ে জিভার ভক্ত হয়ে উঠেছি। ধোনিকে আমি সতর্ক করে দিচ্ছি, আমি জিভাকে কিডন্যাপ করতে পারি।’’

ধোনির সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করে মূলত এই কথাগুলো লিখেছেন প্রীতি। পরে ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, ছবির ক্যাপশন দিতে। ছবিটি আসলে দুজনের ভালো বন্ধুত্বের কথাই জানান দিচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত