চট্টগ্রাম চেম্বারের ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু

আপডেট : ০৭ মে ২০১৯, ১০:৫৯ পিএম

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। আগ্রাবাদ পুরনো চেম্বারের সামনে গতকাল এ কার্যক্রম উদ্বোধন করেন চেম্বার সভাপতি মো. মাহবুবুল আলম।

এ সময় চেম্বার সভাপতি বলেন, রমজানে ভোক্তাদের সুবিধার্থে ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করা হচ্ছে। একজন ক্রেতা লাইনে দাঁড়িয়ে সর্বোচ্চ পাঁচ কেজি চাল ও দুই কেজি চিনি কিনতে পারবেন। চেম্বারের মতো অন্যান্য শিল্পপতি ও আমদানিকারকদেরও এ ব্যাপারে এগিয়ে আসতে আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, জহিরুল ইসলাম আলমগীর, ছৈয়দ ছগির আহমেদ চৌধুরী, অঞ্জন শেখর দাশ প্রমুখ। চেম্বার সূত্র জানায়, প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এই বিক্রি কার্যক্রম চলবে পুরনো চেম্বারের সামনে। আতপ আর সেদ্ধ দুই ধরনের চাল প্রতি কেজি ২০ ও চিনি ৪০ টাকা করে বিক্রি করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত