ইউজিসি চেয়ারম্যান হলেন অধ্যাপক ইউসুফ

আপডেট : ০৮ মে ২০১৯, ০২:৩৯ পিএম

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন কমিশনের জ্যেষ্ঠ সদস্য অধ্যাপক মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা। আগের জনের মেয়াদ শেষ হওয়ায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে অধ্যাপক ইউসুফ ওই দায়িত্ব গ্রহণ করেছেন বলে বুধবার ইউজিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান এর মেয়াদ উত্তীর্ণের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ২০১৫ সালের ৬ মে চার বছরের জন্য কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন তিনি।

চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণকারী অধ্যাপক ইউসুফ আলী ২০১৫ সালের ২৮ মে থেকে ইউজিসির পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োজিত আছেন।

নতুন চেয়ারম্যান নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি চেয়ারম্যানের নিয়মিত কাজ চালিয়ে যাবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত