মঞ্চ ভেঙে পড়লেন নুসরাত জাহান

আপডেট : ০৮ মে ২০১৯, ১১:১০ পিএম

অল্পের জন্য রক্ষা পেলেন কলকাতার জনপ্রিয় চিত্রনায়িকা ও বর্তমানের তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। প্রচারে গিয়ে মঞ্চ ভেঙে পড়ে যান নুসরাতসহ বেশ কয়েকজন তৃণমূল কর্মী। আঘাত বা বড় কোনো ক্ষতি হয়নি যদিও। ঘটনাটি ঘটেছে গতকাল পশ্চিমবঙ্গের গোয়ালতোড়ের জোগারডাঙায়। জানা গেছে, এদিন ঝাড়গ্রামের তৃণমূল প্রার্থীর সমর্থনে সভা করতে যান অভিনেত্রী তথা তৃণমূল প্রার্থী নুসরাত জাহান। জোগারডাঙার মাঠে সভা ছিল নুসরাতের।

কিন্তু অশক্ত মঞ্চে প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক উঠে পড়েন। আর তাতেই ঘটে বিপত্তি।

তৃণমূল নেতাকর্মীদের চাপে আচমকাই ভেঙে পড়ে সভা মঞ্চ। এদিন তিনি সংবাদমাধ্যমে বলেন, ওখানে অনেকে ছবি তুলতে চাইছিলেন। অনেকে মঞ্চে উঠে পড়েন। আর সেই কারণে মঞ্চ ভেঙে যায়। আমি বা দলের কেউ আহত হননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত