প্রায় দুই মাস আগেই বাগ্দান সেরেছেন চিত্রনায়িকা তমা মির্জা। এবার বিয়েটাও সেরে ফেললেন। বাকি থাকল বিয়ের অনুষ্ঠান। আগামী ডিসেম্বরে সবাইকে দাওয়াত দিয়ে বিয়ের অনুষ্ঠান করবেন বলে জানালেন তমা। তার বর কানাডার টরেন্টোতে বসবাসকারী হিশাম চিশতি। তিনি সেখানের ব্যবসা ও রাজনীতির সঙ্গে জড়িত। সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকার একটি কনভেনশন সেন্টারে একদম পারিবারিক আয়োজনে বিয়ে সম্পন্ন হয়। মঙ্গলবার ফেইসবুকে স্বামীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে স্ট্যাটাসও দিয়েছেন তমা। তাতে লিখেছেন, ‘সাত মাস আগে আমরা একসঙ্গে পথ চলা শুরু করেছিলাম। আজ আমাদের জীবনের সেরা দিন এবং তাকে ছাড়া এটা সম্ভব হতো না। আমরা একসঙ্গে জীবনের পরবর্তী ধাপ শুরু করতে যাচ্ছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
×
