তাপপ্রবাহ থাকতে পারে আরও দুই-তিন দিন

আপডেট : ০৯ মে ২০১৯, ০৩:০৫ এএম

ঘূর্ণিঝড় ফণির প্রভাব কেটে যাওয়ার পর শুরু হওয়া তাপপ্রবাহ আরও দুই থেকে তিন দিন অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে। গত সোমবার থেকে শুরু হওয়া মৌসুমের দ্বিতীয় দফা তাপপ্রবাহে তাপমাত্রা ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তর বলছেÑ ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা ও বদলগাছী অঞ্চলসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও দুই থেকে তিন দিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত