বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ এবং আলিয়া ভাট খুব ভালো বন্ধু। কিন্তু মাঝখানে রণবীরকে নিয়ে দুজনের মধ্যে তিক্ততা আসে বলেও খবর জানা যায়। তবে ক্যাটরিনা সম্প্রতি জানালেন নতুন খবর।
আরবাজ খানের টেলিভিশন টক শো ‘পিঞ্চ’-এ অতিথি হয়ে এসেছিলেন ক্যাটরিনা কৈয়ফ। সেখানেই তার এবং আলিয়া ভাটের একটি ব্যায়ামের ভিডিও দেখিয়ে জিজ্ঞাসা করা হয় আলিয়ার সঙ্গে বর্তমানে বন্ধুত্বের রসায়ন কেমন।
জবাবে ক্যাটরিনা বলেন, আগে তারা যতটা পরিমাণ সময় একসঙ্গে জিমে কাটাতেন এখন আর অত সময় পান না।
তবে এটা ভাবার কারণ নেই যে, এখন রণবীরকে কেন্দ্র করে দুই নায়িকার মুখ দেখাদেখি বন্ধ।
সেই জল্পনা যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতেই ক্যাটরিনা আরো জানান, আগের মতো সারাক্ষণ না হলেও, মাঝেমধ্যেই আলিয়ার সঙ্গে জিমে সময় কাটান তিনি।
