গুইদোর সহকারী জামব্রানো গ্রেপ্তার

আপডেট : ০৯ মে ২০১৯, ১০:২৩ পিএম

ভেনেজুয়েলার পার্লামেন্টে বিরোধী দলের নেতা হুয়ান গুইদোর সহকারী এডগার জামব্রানোকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা সংস্থার এজেন্টরা। স্থানীয় সময় বুধবার জামব্রানোকে বহনকারী গাড়িটি একটি ট্রাকে করে নিয়ে যায় তারা, যার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ভাষ্য, জামব্রানোকে মুক্তি দেওয়া না হলে পরিণতি বরণ করতে হবে প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর নেতৃত্বাধীন সরকারকে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে গুইদো সামরিক অভ্যুত্থানের আহ্বান জানানোর পর বলিভারিয়ান ন্যাশন্যাল ইন্টেলিজেন্স সার্ভিস তথা এসইবিআইএনের হাতে গ্রেপ্তার হওয়া প্রথম আইনপ্রণেতা বিরোধী সংখ্যাগরিষ্ঠ ভেনেজুয়েলার পার্লামেন্টের সহ-সভাপতি জামব্রানো। এর আগে মাদুরোপন্থি পার্লামেন্ট সদস্যরা গত মঙ্গলবার জামব্রানোসহ সাত আইনপ্রণেতার জাতীয় আইনসভার সুরক্ষা কেড়ে নেওয়ার বিষয়ে সম্মত হন। এর মাধ্যমে ভবিষ্যতে ওই সাতজনের বিচারের পথ প্রশস্ত করা হয়, যার স্বীকৃতি দেননি আইনসভার বিরোধী দলের সদস্যরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত