বাদুড়ের মতো ডানাসহ ছোট এক প্রজাতির ডাইনোসরের অস্তিত্ব পাওয়া গেছে চীনে।
প্রত্নজীবাশ্ম গবেষকেরা জানিয়েছেন, ১৬৩ মিলিয়ন বছর আগে এই প্রজাতির ডাইনোসরের বিচরণ ছিল। এরা ওজনে মাত্র ৩০০ গ্রাম।
চাইনিজ একাডেমির প্রধান গবেষক মিন ওয়াং দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, ‘এই আবিষ্কার ডাইনোসর সম্পর্কে আমাদের ধারণা পুরোপুরি পাল্টে দিয়েছে। আমরা ভাবি ডাইনোসরের পাখা পালকযুক্ত ছিল। এখন দেখছি সেটা কিছুটা অন্য রকম। এটি বেশ হিংস্র ছিল বলে মনে হচ্ছে। ’
মিনের ধারণা, এই প্রজাতির ডাইনোসর বেশির ভাগ সময় গাছে থাকত।
এর আগে গত মার্চে এ এযাবৎকালের সবচেয়ে বড় ডাইনোসরের সন্ধান পান প্রত্নতত্ত্ববিদরা। ওই জাতীয় ডাইনোসরকে বলা হয় টাইর্যানোসরাস রেক্স।
১৯৯১ সালে কানাডার একটি শহরে ওই ডাইনোসরটির কঙ্কাল পাওয়া যায়। হাড়গুলো এত দিন বেলেপাথরে আটকে ছিল। প্রায় এক দশক ধরে সেগুলো পরিষ্কার করা হয়েছে। এরপরই বোঝা গেছে, স্কটি নামের এই টাইর্যানোসরাস রেক্সটি পৃথিবীর সবচেয়ে বড় ডাইনোসর।
স্কটির ওজন ১৯, ৪০০ পাউন্ডের বেশি। ধারণা করা হয় ৩০’র দশকে মারা যায় সে।
