অ্যাশেজের চেয়ে বিশ্বকাপ বড় : বেয়ারস্টো

আপডেট : ১০ মে ২০১৯, ১২:৩২ এএম

ক্রিকেটের জনক বলা হয় ইংল্যান্ডকে। যদিও বিশ্বকাপ শিরোপা অধরাই রয়ে গেছে তিনবার ফাইনালে উঠেও। ৩০ মে থেকে পঞ্চমবারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে তারা। নিজেদের মাঠে বিশ্ব শিরোপা জয়ের দারুণ সুযোগ এই মুহূর্তে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটির। উইকেটকিপার ব্যাটসম্যান জনি বেয়ারস্টো বলছেন, তার কাছে অ্যাশেজ জয়ের চেয়ে বিশ্বকাপ জয় অনেক বড়। স্কাই স্পোর্টসকে বলছিলেন, ‘আমি বিশ্বকাপকে বেছে নেব কেননা অনেক দিন পর আমাদের সামনে বিশ্বকাপ জয়ের সুযোগ এসেছে। কয়েক বছর ধরে আমাদের খেলোয়াড়রা পরিশ্রম করছে। বিশ্বাস করি, এই পরিশ্রম বিশ্বকাপ জয়ের ভালো সুযোগ করে দিয়েছে আমাদের।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত