মিরপুরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ

আপডেট : ১০ মে ২০১৯, ০৩:০৪ এএম

রাজধানীর মিরপুরে যৌতুকের জন্য স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে গৃহবধূ রিভা আক্তারের (১৯) মৃত্যুর অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার এ ঘটনার পর থেকে তার স্বামী শাহিন মিয়া (২৫) পলাতক রয়েছেন।

মিরপুর মডেল থানার ওসি দাদন ফকির দেশ রূপান্তরকে বলেন, ‘স্থানীয়দের কাছে আমরা জানতে পেরেছি যৌতুকের জন্য স্ত্রী রিভা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে শাহিন। পরে সে নিজেই রিভাকে

আগারগাঁও নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শাহিন সেখান থেকে কৌশলে পালিয়ে যান।’

তিনি আরও বলেন, বিকেল সাড়ে ৩টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শাহীনকে আটকের চেষ্টা চলছে।

এসআই আবদুল জলিল জানান, রিভার স্বজনরা শাহীনকে আসামি করে যৌতুকের জন্য হত্যার অভিযোগ এনে মামলা করবেন। সুরতহাল শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত