ডাব পাড়তে গিয়ে পড়ে মরলেন ঢাবি শিক্ষার্থী

আপডেট : ১০ মে ২০১৯, ০৩:০৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের এক শিক্ষার্থী নারিকেল গাছ থেকে পড়ে মারা গেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী দেশ রূপান্তরকে জানান, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে হলের একটি নারিকেল গাছে ডাব পাড়তে উঠে সেখান

থেকে পড়ে আহত হন ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বরুণ বিশ্বাস। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, ‘এমন ঘটনা দুঃখজনক। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। প্রক্রিয়া শেষে তার লাশ হস্তান্তর করা হবে।’

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বরুণের মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত