ছয়মাস গাড়ি চালাতে পারবেন না ব্যাকহাম

আপডেট : ১০ মে ২০১৯, ১২:১৫ পিএম

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করে শাস্তি পেলেন ইংল্যান্ডের সাবেক তারকা ফুটবলার ডেভিড ব্যাকহাম। দেশটির একটি আদালত তার ড্রাইভিংয়ে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।

গত নভেম্বরে লন্ডনে ফোনে কথা বলতে বলতে নিজের বেন্টলে ব্র্যান্ডের গাড়ি ড্রাইভ করছিলেন ডেভিড বেকহ্যাম। বিষয়টি নজরে এসেছিল স্থানীয় পথচলতি এক মানুষের। তিনিই কোর্টে এই তারকা ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।

ঘটনা প্রমাণিত হওয়ায় ব্রোমলে ম্যাজিস্ট্রেট আদালত ব্র্যাকহামকে ড্রাইভিংয়ে ছয় মাসের শাস্তি দেওয়ার পাশাপাশি ৭৫০ পাউন্ড অর্থদণ্ড দিয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত