চারকোল টুথপেস্টে ক্যানসারের ঝুঁকি

আপডেট : ১০ মে ২০১৯, ১০:২১ পিএম

হালের চারকোল টুথপেস্টে দাঁতের ক্ষয় এবং ক্যানসারের ঝুঁকি আছে বলে নতুন একটি গবেষণায় দাবি করা হয়েছে।

এই টুথপেস্ট গত কয়েক বছরে বিভিন্ন দেশে নিজেদের ব্যবসা বাড়িয়ে যাচ্ছে। দাঁত সাদা করতে, দাগ দূর করতে এই পেস্ট বিশেষ কার্যকরী বলে তাদের বিজ্ঞাপনে দাবি করা হয়।

কিন্তু ব্রিটিশ ডেন্টাল সোসাইটি বলছে, মার্কেটিংয়ের এই কৌশল প্রতারণার শামিল।

সংস্থাটি সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে, ‘এটি ব্যবহারের কারণে দাঁতের ক্ষয় হয়। শুধু তাই নয়, ক্যানসারও হতে পারে।’

এই পেস্টগুলো নিজেদের ব্যাকটেরিয়া প্রতিরোধী বলেও দাবি করে। গবেষণায় দেখা গেছে দাঁত সাদা করা ছাড়া এর তেমন কোনো সাফল্য নেই। দাঁত সাদা করতে আবার বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যা ক্ষতিকর।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত