আজ আবার মুখোমুখি উইন্ডিজ-আয়ারল্যান্ড

আপডেট : ১১ মে ২০১৯, ১২:৪৬ এএম

ওয়ালটন ত্রিদেশীয় সিরিজে আজ আবারও উইন্ডিজের মুখোমুখি হবে স্বাগতিক আয়ারল্যান্ড। এর আগে টুর্নামেন্টের প্রথম ম্যাচও খেলেছিল এই দুই দল। সেই ম্যাচে ১৯৬ রানের বিশাল ব্যবধানে আইরিশদের হারিয়েছিল উইন্ডিজ। আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ৪৫ মিনিটে।

আগেরবারের দেখায় ক্যারিবীয় দুই ওপেনার জন ক্যাম্পবেল ও শেই হোপের রেকর্ড ৩৬৫ রানের জুটিতে ভর

করে বড় সংগ্রহ গড়েছিল উইন্ডিজ। একদিনের ক্রিকেটে উদ্বোধনী জুটিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটিই। উইন্ডিজের করা ৩ উইকেটে ৩৮১ রানের জবাবে আইরিশরা অল আউট হয়েছিল ১৮৫ রানে।

আয়ারল্যান্ডের বিপক্ষে জয়ের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের কাছে ৮ উইকেটে হারে উইন্ডিজ। আর আয়ারল্যান্ড নিজেদের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের সঙ্গে খেলতে পারেনি

বৃষ্টির কারণে। সেই ম্যাচ পণ্ড হওয়ায় দু’দলই পায় সমান ২ পয়েন্ট। দুই ম্যাচ শেষে ৬ পয়েন্ট

নিয়ে শীর্ষে বাংলাদেশ। প্রথম ম্যাচ বোনাস পয়েন্টসহ জিতে উইন্ডিজের পয়েন্ট ৫। আয়ারল্যান্ডের সংগ্রহ ২।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত