আবার ৩ ম্যাচ নিষিদ্ধ নেইমার

আপডেট : ১১ মে ২০১৯, ১২:৪৭ এএম

আগে একবার রেফারিকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বাজে মন্তব্য করায় আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন পিএসজিতে খেলা ব্রাজিলিয়ান তারকা নেইমার। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও তিন ম্যাচ নিষিদ্ধ হলেন তিনি। ফরাসি কাপের ফাইনালের দিন এক দর্শককে ঘুষি মারার অপরাধে তাকে পেতে হলো এই শাস্তি। ফলে পিএসজির হয়ে মৌসুম শেষ নেইমারের। কারণ লিগে আর তিনটি ম্যাচই বাকি আছে তাদের।

ফরাসি কাপের ফাইনালে রেনের সঙ্গে টাইব্রেকে হেরেছিল পিএসজি। হারের পর রানার্সআপ পুরস্কারের মেডেল নিতে যাওয়ার সময় মাঠে থাকা এক দর্শকের সঙ্গে তর্কে জড়ান নেইমার এবং তাকে ঘুষি মারেন। সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনার তদন্ত শেষে নেইমারকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে ফ্রান্স ফুটবল অ্যাসোসিয়েশন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত