নিষেধাজ্ঞায় যাওয়ার আগে নেইমারের গোল

আপডেট : ১২ মে ২০১৯, ০৮:০৬ এএম

ফরাসি কাপের ফাইনালে সমর্থকের সঙ্গে বাজে আচরণ করে পেয়েছেন তিন ম্যাচের নিষেধাজ্ঞা।  সোমবার থেকে সেটি কার্যকর হবে। তার আগে অঁজির মাঠে লিগ ওয়ানে গোল করে দলকে ২-১ ব্যবধানে জিতিয়েছেন নেইমার।

আগেই শিরোপা শিরোপা নিশ্চিত করা দলটি এদিন ২০তম মিনিটে এগিয়ে যায়। ডিফেন্ডার আলভেসের ক্রসে ডাইভিং হেডে জাল খুঁজে নেন নেইমার। চলতি লিগে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের এটি পঞ্চদশ গোল। আগের ম্যাচেও গোল পেয়েছিলেন তিনি।

৫৮তম মিনিটে নেইমারের চিপ থেকে হেডে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া।

ম্যাচের শেষ দিকে ডি-বক্সে মার্কিনিয়োস ফরাসি ফরোয়ার্ড উইলফ্রিদকে ফাউল করলে পেনাল্টি পায় অঁজি। আর পিএসজি অধিনায়ক দেখেন লাল কার্ড।

৮৮তম মিনিটে ফ্লাভিয়াঁ তের নেওয়া স্পট কিক ঠেকিয়ে দিয়েছিলেন জানলুইজি বুফ্ফন; তবে বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে জালে পাঠান ফরাসি মিডফিল্ডার তে।

৩৬ ম্যাচে ২৮ জয় ও চার ড্রয়ে টানা দ্বিতীয়বারের চ্যাম্পিয়নদের পয়েন্ট ৮৮। দ্বিতীয় স্থানে থাকা লিলের পয়েন্ট ৬৯।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত