ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ড পর্যন্ত জেগে ছিল শিরোপার রোমাঞ্চ। ম্যানচেস্টার সিটি না লিভারপুর, এই অঙ্কের মীমাংসা হলো রোববার। পয়েন্ট টেবিলে লিভারপুলের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থাকে মাঠে নামা ম্যানচেস্টার সিটি জয় তুলে নিল ব্রাইটনেরর বিপক্ষে। অন্য ম্যাচে লিভারপুর নিজেদের মাঠে জয় পেলেও ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নের মুকুট পড়ল সিটিই।
রোববার ব্রাইটনের মাঠে ৪-১ গোলের বড় জয় তুলে নেয় পেপ গুয়ার্দিওলার সিটি। আর নিজেদের মাঠে লিভারপুর ২-০ গোলে হারায় উলভারহ্যাম্পটনকে। এনিয়ে টানা দ্বিতীয়বার লিগ শিরোপা ঘরে তুলল গুয়ার্দিওলার সিটি। আর ইতিহাসে অষ্টমবারের মতো প্রিমিয়ার লিগের শিরোপার নিষ্পত্তি হলো শেষ দিনে।
শিরোপার ভাগ্য নিজেদের হাতেই ছিল সিটির। পয়েন্ট টেবিলের তলানির দিকে থাকা ব্রাইটনের বিপক্ষে জিতলে কোনো কিছুই তার তাদের শিরোপা উৎসব রুখেতে পারত না। তবে সিটি ড্র করলে আর অন্য মাঠে লিভারপুর জিতে গেলে শিরোপা উল্লাস করত অলরেডরা।
এদিন দুই মাঠে একই সময়ে ম্যাচ দুটি চলছিল। শুরুটা সিটির জন্য ছিল হতাশার, আর লিভারপুরের জন্য আনন্দের। ম্যাচের ১৭ মিনিটে সাদিও মানের গোল লিড পায় লিভারপুল। আর অন্য মাঠে ২৭ মিনিটে পিছিয়ে পড়ে সিটি। গোল করেন গ্লেন মারে।
তবে পরের মিনিটেই সার্জিও আগুয়েরো সমতা এনে দেন সিটিকে। আর ৩৮ মিনিটে এমেরিক লাপোর্তে গোল করে ২-১ এ লিড এনে স্বস্তি ফেরার ম্যান সিটি শিবিরে।
২-১ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা সিটি দ্বিতীয়ার্ধে করেছে আরো ২ গোল। ৬৩ মিনিটে রিয়াদ মাহরেজ ও ৭২ মিনিটে ইলকেয় গুন্দোগান গোল করেন।
অন্য মাঠে লিভারপুলের পক্ষে দ্বিতীয়ার্ধে নিজেদের দ্বিতীয় গোল আদায় করে নেন সাদিও মানে। তাতে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়া লিভারপুলের। কিন্তু ১৯৯০ সালে শেষবার লিগ শিরোপার স্বাদ পাওয়া দলটির জন্য শিরোপার অপেক্ষা আরো দীর্ঘই হলো।
