বরগুনার শিশু মির্জাগঞ্জে উদ্ধার নারী আটক

আপডেট : ১২ মে ২০১৯, ১১:২৪ পিএম

পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী বাসস্ট্যান্ড থেকে জেসমিন আক্তার নামে এক নারীকে আটক করেছে কাঁঠালতলী তদন্ত কেন্দ্রের পুলিশ। গতকাল রবিবার দুপুরে আটক ওই নারীর কাছ থেকে এ সময় আড়াই লাখ টাকাসহ চুরি হওয়া সাড়ে তিন মাসের শিশু আবদুল্লাহকে উদ্ধার করা হয়।

পুলিশের ভাষ্যমতে, অপহৃত শিশুটিকে নিয়ে বরগুনা থেকে মোটর সাইকেলযোগে বরিশাল যাওয়ার পথে বরগুনা-সুবিদখালী মহাসড়কের কাঁঠালতলী বাসস্ট্যান্ডে পৌঁছলে কাঁঠালতলী তদন্ত কেন্দ্রের পুলিশ ওই নারীকে দেখে সন্দেহ হলে আটক করে। আটক জেসমিন আক্তার বরগুনা জেলার তালতলী উপজেলার গে-ামারা গ্রামের মৃত শাজাহান মল্লিকের মেয়ে। 

কাঁঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বরগুনা জেলার সদর উপজেলার উরবুনিয়া গ্রামের নাসির সিকদারের শিশুপুত্র আবদুল্লাহকে (সাড়ে তিন মাস) জামা কিনে দেওয়ার কথা বলে তার ঘর থেকে ২ লাখ ৬২ হাজার ৭৪০ টাকা চুরি করে বাড়ি থেকে গতকাল রবিবার দুপুর ১২টার দিকে সটকে পড়েন অপহৃত শিশুর বাবার সৎ ভাগ্নি জেসমিন আক্তার (২৭)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত