চলছে ঈদের নাটক নির্মাণের হিড়িক। রোজার এ সময়টিতে নাট্যনির্মাতা ও অভিনয়শিল্পীরা দারুণ ব্যস্ত সময় পার করেন। ঈদ উপলক্ষে নাট্যনির্মাতা সরকার রোকন একাধিক খণ্ডনাটক নির্মাণ করছেন। সম্প্রতি নির্মাণ করলেন ‘প্রিয়ন্তি’ নামের একটি নাটক। রচনা করেছেন চয়ন দেব। রোমান্টিক ঘরানার গল্পের এ নাটকটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈম ও লাক্স সুপারস্টার নাদিয়া মিম। নাটকের গল্পে ঈদের আবহ রাখা হয়েছে বলে মন্তব্য নির্মাতার। নাঈম ও নাদিয়া মিম এর আগেও বহু নাটকে জুটি হয়ে অভিনয় করেছেন। নাটকটির প্রসঙ্গে নাঈম বলেন, ‘নাটকের গল্পই হচ্ছে প্রাণ। তাই অভিনয়ের ক্ষেত্রে গল্পটাকেই আগে দেখে নিই। প্রিয়ন্তি নাটকের গল্প নিয়ে আমি কিছু বলতে চাই না। প্রচারে এলে দর্শকরা দেখলেই বুঝতে পারবেন। শুধু বলব, দর্শকরা আশাহত হবেন না।’ নাটকটি নিয়ে একই কথা অভিনেত্রীরও। তিনিও দারুণ আশাবাদী নাটকটি নিয়ে। নাঈম-নাদিয়া মিম ছাড়াও এতে আরও অভিনয় করেছেন ইভান সাইর, শিখা মৌ ও ইমু।
×
