মারা গেলেন হলিউড কুইন ডোরিস

আপডেট : ১৩ মে ২০১৯, ০৭:৪৫ পিএম

মারা গেলেন কিংবদন্তি অভিনেত্রী ডোরিস ডে। হলিউডের সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন ধরা হয় তাকে।

বিবিসি জানায়, ৯৭ বছর বয়সে সোমবার মারা যান ডোরিস।

সংগীত শিল্পী থেকে অভিনয়ে নাম লেখান তিনি। পরবর্তীতে ক্যালামিটি এবং পিলো টকের মতো একের পর এক বক্স হিট সিনেমা উপহার দিতে থাকেন।

রক হাডসনের সঙ্গে জুটি বেঁধে ৫০ থেকে ৬০ এর দশকে হলিউড দাবিয়ে বেড়িয়েছেন তিনি।

অভিনয় জীবনের পাশাপাশি প্রাণী সংরক্ষণ অধিকার নিয়ে সোচ্চার ছিলেন ডোরিস। গড়ে তোলেন ডোরিস ডে অ্যানিমেল ফাউন্ডেশন।

ফাউন্ডেশন থেকে এক বিবৃতিতে জানানো হয়, সোমবার ক্যালিফোর্নিয়ার ক্যারমেল ভ্যালির বাড়িতে মারা যান এ হলিউড তারকা।

বয়স্ক অবস্থাতেও দারুণ সৌন্দর্যের অধিকারী ডোরিস নিউমোনিয়ায় ভুগছিলেন বলে জানা যায়। মৃত্যুর সময় ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন তার পাশে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত