রমজান মাস মানেই পবিত্র মাস। এই মাসে সচরাচর কেউ অশ্লীল পোশাকে হাজির হন না। কিন্তু এক বলিউড অভিনেত্রী বিকিনি পরা ছবি পোস্ট করে সমালোচনার মুখে পড়লেন। শুধু তাই নয়, নিন্দার ঝড় উঠেছে চারদিকে।
দেখা যায়, পরনে লাল-নীল চেকের বিকিনি। বাতাসে উড়ছে মাথার এলো চুল। ভাসছে আবেদনময় শরীর। আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক। এমন দৃশ্যের ভিডিও করছেন মানদানা কারিমি নিজেই। তারপর তা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে।
তার এই পোস্টে সবাই যে নিন্দা করেছে তা নয়। অনেকে তার ফিটনেস রক্ষার রহস্য সম্পর্কে জিজ্ঞেস করেছেন। তবে অনেকে রমজান মাসের পবিত্রতা নষ্ট করার অভিযোগে নিন্দার ঝড় তুলেছে।
