‘যৌন ধর্মঘট’ ডাকলেন মার্কিন অভিনেত্রী

আপডেট : ১৪ মে ২০১৯, ১২:০২ এএম

নারীদের প্রতি বৈষম্য ও জর্জিয়ায় নতুন গর্ভপাত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ধর্মঘট ডাকলেন মার্কিন অভিনেত্রী অ্যালিসা মিলানো।

অ্যালিসা মিলানো তার টুইট বার্তায় বলেন, নারীরা তাদের নিজের দেহের ওপর আইনি নিয়ন্ত্রণ না পাওয়া পর্যন্ত তারা গর্ভবতী হওয়ার ঝুঁকি নিতে পারেন না। প্রসঙ্গত, জর্জিয়াতে গর্ভপাতের ওপর কঠোর আইন প্রণয়ন হতে যাচ্ছে।

জর্জিয়ার সেই কঠোর আইনের প্রতিবাদে এমন ‘স্ট্রাইকে’র ডাক দিয়েছেন অ্যালিসা। অ্যালিসার এমন প্রতিবাদী অবস্থান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। টুইটারে ‘সেক্সস্টাইক‘ হ্যাশট্যাগ চালু হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত