বুধবার সন্ধ্যা ৬টায় দেশে ফিরছেন ওবায়দুল কাদের : হানিফ

আপডেট : ১৪ মে ২০১৯, ১০:৪৭ পিএম
সিঙ্গাপুরে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এমপি।
 
তিনি মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠন ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
 
আওয়ামী লীগের অন্যতম মুখপাত্র মাহবুব-উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন। তিনি আগামীকাল (বুধবার) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছবেন।
 
তিনি বলেন, এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তাকে অভ্যর্থনা জানাবেন। আশা করি, তিনি আবারো আগের মত পরিপূর্ণ সুস্থভাবে দল পরিচালনার কাজে নিজেকে নিয়োজিত করবেন।
 
খবর: বাসস
×
সর্বশেষ সর্বাধিক পঠিত