ব্যাংক এশিয়ার ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত

আপডেট : ১৫ মে ২০১৯, ১২:৩০ এএম

মোহাম্মদ সাফওয়ান চৌধুরী সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংক এশিয়ার পরিচালনা পর্ষদের সভায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন। এই বিশিষ্ট শিল্পপতি সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি। বর্তমানে তিনি এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি, ফুলবাড়ি টি এস্টেট্স, এম আহমেদ কোল্ড স্টোরেজ, প্রিমিয়ার ডাইং অ্যান্ড ক্যালেন্ডারিং এবং এম আহমেদ ফুড অ্যান্ড স্পাইসেসের ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশ টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ সাফওয়ান চৌধুরী। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত